মনঃশি যিহূদায় রাজত্ব করেন
1. মাত্র 12 বছর বযসে রাজা হয়ে মনঃশি মোট 55 বছর জেরুশালেমে রাজত্ব করেন
2. প্রভু য়ে সব পাপাচরণ করতে বারণ করেন মনঃশি সেসবই করেছিলেন
3. তাঁর পিতা হিষ্কিয় য়ে সমস্ত উচ্চস্থান ভেঙে দিয়েছিলেন, মনঃশি আবার নতুন করে সেই সব বেদী নির্মাণ করেছিলেন
4. মূর্ত্তিসমূহের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি প্রভুর প্রিয ও পবিত্র মন্দিরের মধ্যেও বেদী বানিয়েছিলেন
5. মন্দিরের দুটো উঠোনে তিনি আকাশের নক্ষত্ররাজির জন্য বেদী বানান
6. তাঁর নিজের পুত্রকে তিনি য়জ্ঞবেদীর আগুনে আহুতি দেন
7. মনঃশি পাথর কুঁদে আশেরার একটা মূর্ত্তি বানিয়ে সেটাকে মন্দিরে বসিযেছিলেন
8. ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের আমি য়ে ভূখণ্ড দিয়েছিলাম, ইস্রায়েলীয়রা যদি আমায় মান্য করে চলে, আমার দাস মোশির দেওয়া বিধি ও আদেশগুলো অনুসরণ করে, তাহলে সেই ভূখণ্ড থেকে আমি কখনও তাদের উত্খাত করব না
9. কিন্তু লোকরা ঈশ্বরের কথা গ্রাহ্য করল না
10. প্রভু তাঁর দাস ভাব্বাদীদের মাধ্যমে বলে পাঠিয়েছিলেন:
11. “যিহূদার রাজা মনঃশি, ইমোরীযদের থেকেও বহুগুণে ঘৃণ্য অপরাধ করেছে এবং মূর্ত্তিপূজা করে যিহূদাকেও পাপের পথে ঠেলে দিয়েছে
12. ইস্রায়েলের প্রভু বলেছেন, ‘জেরুশালেম ও যিহূদায় আমি এমন সঙ্কট ঘনিয়ে তুলব য়ে, য়ে শুনবে সেই শিউরে উঠবে, আতঙ্কিত হবে
13. আমি জেরুশালেমের ওপর শমরিয়াতে য়ে সূত্র এবং আহাবকুলে য়ে ওলন ব্যবহার করেছিলাম, তা বিস্তৃত করব
14. তবে আমার কিছু ভক্ত থাকবে, যাদের আমি রেহাই দিলেও, শএুর হাত থেকে তারা বাঁচতে পারবে না
15. কারণ য়ে সব কাজ করাকে আমি অন্যায বলেছিলাম ওরা তাই করেছে
16. আর মনঃশি বহু নির্দোষ ব্যক্তিকেও হত্যা করেছে
17. মনঃশি য়ে সমস্ত কাজ করেছিলেন, এমন কি তাঁর সমস্ত পাপাচরণের কথাও ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে
18. মনঃশির মৃত্যুর পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর বাড়ীর “বাগান উষে” সমাধিস্থ করা হল এবং তাঁর পুত্র আমোন নতুন রাজা হলেন
আমনের রাজত্ব এবং মৃত্যু
19. আমোন 22 বছর বযসে রাজা হয়ে মাত্র দু বছরের জন্য জেরুশালেম শাসন করেছিলেন
20. পিতা মনঃশির মতোই আমোনও প্রভুর মনঃপূত নয় এমন সমস্ত কাজকর্ম করেছিলেন
21. তাঁর পিতা য়ে সমস্ত মূর্ত্তিগুলোকে পূজা করতেন, আমোনও তাদের পূজা করতেন
22. তিনি তাঁর প্রভু পূর্বপুরুষদের ঈশ্বরের অভিপ্রায় অনুযায়ীজীবনযাপন না করে তাঁকে পরিত্যাগ করেন
23. আমোনের ভৃত্যরা তাঁর বিরুদ্ধে চএান্ত করে তাঁকে তাঁর নিজের বাড়িতেই হত্যা করে
24. রুদ্ধ সাধারণ মানুষ আমোনের বিরুদ্ধে চএান্তকারীদের হত্যা করে তাঁর পুত্র য়োশিযকে তাঁর জায়গায় নতুন রাজা করল
25. আমোন আর যা কিছু করেছিলেন সে সমস্তই ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে
26. আমোনকেও তাঁর পূর্বপুরুষদের সঙ্গে উষের বাগানে সমাধিস্থ করা হয়